Go Back
হাতমাখা ঘি তোপসে

হাতমাখা ঘি তোপসে

হাতমাখা ঘি তোপসে। পাকা লঙ্কার ঝাঁজ আর ঘিয়ের সুবাসে মাখামাখি এক অনবদ্য পদ। আমার দিদুর রান্নাঘরের স্মৃতিমাখা এক হারিয়ে যাওয়া স্বাদ
Course: Main Course
Cuisine: Bengali

Ingredients
  

  • ৭–৮ টি বড় মাপের তোপসে মাছ
  • ১ টি মাঝারি মাপের পেঁয়াজ মিহি করে কুচোনো
  • ২ চা চামচ আদার রস –
  • ৭–৮ টি পাকা লাল লঙ্কা
  • ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  • স্বাদমতো নুন
  • ২ টেবিল চামচ ঘি

Method
 

  1. প্রথমে একটি প্যানে ঘি গরম করে পেঁয়াজকুচি হালকা সোনালি করে ভেজে নিন। ভাজা পেঁয়াজের সঙ্গে একটি পাকা লাল লঙ্কা দিয়ে একটু আধবাটা করে নিন।
  2. এবার একটি ভারী তলার প্যানে ভালো করে জল ঝরিয়ে মুছে রাখা তোপসে মাছগুলো নিন। তাতে বেটে রাখা পেঁয়াজ-লঙ্কা, আদার রস, বাকি পাকা লাল লঙ্কা, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন ও ১ টেবিল চামচ ঘি দিন।
  3. এবার হাত দিয়ে বেশ ভালো করে সমস্ত উপকরণ মাছের সঙ্গে মাখিয়ে নিন।
  4. প্যানটি একেবারে কম আঁচে বসিয়ে দিন। মাঝে একবার খুব সাবধানে মাছগুলো উল্টে দিন, যাতে ভেঙে না যায়। মাছ পুরোপুরি সেদ্ধ হতে মোটামুটি ১০–১২ মিনিট সময় লাগবে।
  5. মাছ রান্না হয়ে গেলে বাকি ঘি ছড়িয়ে দিয়ে প্যানটি ঢেকে আঁচ বন্ধ করে দিন।
  6. গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন হাতমাখা ঘি তোপসে।