Go Back
নারকেল ছাপা

নারকেল ছাপা

Course: Dessert
Cuisine: Bengali

Ingredients
  

  • ২ কাপ তাজা নারকেল কুরিয়ে নেওয়া
  • ৩/৪ কাপ চিনি
  • অতি সামান্য ভোজ্য কর্পূর
  • ছাঁচে মাখানোর জন্য সামান্য ঘি

Method
 

  1. নারকেল কুরিয়ে শিলনোড়ায় অল্প অল্প করে বেটে একেবারে মিহি করে নাও। জল দেবে না। নারকেল যত মিহি হবে, নারকেল ছাপের গঠন তত মসৃণ হবে।
  2. ভারী তলার কড়াইয়ে বাটা নারকেল ও চিনি একসঙ্গে মিশিয়ে কম আঁচে বসাও। ক্রমাগত নাড়তে থাকো। প্রথমে চিনি গলে মিশ্রণটি কিছুটা পাতলা হবে, তারপর ধীরে ধীরে ঘন হয়ে আসবে।
  3. মিশ্রণটি যখন কড়াইয়ের গা ছেড়ে একসঙ্গে জমতে শুরু করবে, তখন আঁচ বন্ধ করো। একটু মণ্ড ঠান্ডা করে আঙুলে নিয়ে দেখো—চেপে ধরলে যেন আকার ধরে রাখে আর হাতে না লাগে , অথচ অতিরিক্ত শুকনো না হয়।
  4. মণ্ড নামিয়ে অতি সামান্য ভোজ্য কর্পূর মিশিয়ে নাও। কর্পূর বেশি দিলে স্বাদ তীব্র হয়ে যাবে। খাবারের উপযোগী ভোজ্য কর্পূরই ব্যবহার করবে, পূজার কর্পূর নয়।
  5. মণ্ড হালকা গরম থাকতে থাকতে ছাঁচে সামান্য ঘি মাখিয়ে নারকেলের মিশ্রণ ভালো করে চেপে ভরো।
  6. নারকেল ছাপগুলি একটি থালায় সাজিয়ে ঠান্ডা হতে দাও। ঠান্ডা হলে মিষ্টিগুলি একটু শক্ত হবে।