Go Back
গন্ধরাজ সন্দেশ

গন্ধরাজ সন্দেশ

Ingredients
  

  • ১.৫ লিটার দুধ
  • ১/৩ কাপ দই
  • ১/৩ কাপ চিনি
  • গন্ধরাজ লেবুর পাতা
  • ঘি — ছাঁচ মাখানোর জন্য
  • পেস্তা গুড়ো সাজানোর জন্য

Method
 

  1. প্রথমে দুধ ভালো করে ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে আঁচ বন্ধ করে গন্ধরাজ লেবুর পাতাগুলো দিয়ে ৫–১০ মিনিট ঢেকে রাখুন। এতে দুধে ৫-৬ টাগন্ধরাজ পাতার সুন্দর সুগন্ধ মিশে যাবে। এরপর পাতাগুলো তুলে নিন।
  2. এবার দুধে ১/৩ কাপ টক দই দিয়ে ধীরে ধীরে নাড়তে থাকুন। দুধ কেটে ছানা তৈরি হলে পরিষ্কার কাপড়ে ছেঁকে নিন।
  3. জল ঝরে গেলে ছানাটি একটি থালায় নিয়ে হাতের তালুর সাহায্যে ভালো করে মেখে মসৃণ করে নিন। এবার ১/৩ কাপ চিনি দিয়ে ছানার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন।
  4. ছানা-চিনির মিশ্রণটি একটি কড়াইতে নিয়ে কম আঁচে রান্না করুন। এই সময় আরও ৩–৪টি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিন। অনবরত নাড়তে থাকুন, যাতে মিশ্রণটি কড়াইয়ের তলায় লেগে না যায় এবং পাতার সুগন্ধ ভালোভাবে মিশে যায়।
  5. মিশ্রণটি যখন ধীরে ধীরে কড়াইয়ের গা ছেড়ে আসতে শুরু করবে, তখন আঁচ বন্ধ করে দিন। বেশি সময় রান্না করবেন না, তাহলে সন্দেশ শক্ত হয়ে যেতে পারে।
  6. এবার গন্ধরাজ লেবুর পাতাগুলো তুলে ফেলে দিন। মিশ্রণটি সামান্য ঠান্ডা হলে আবার একবার ভালো করে মেখে নিন।
  7. সন্দেশের ছাঁচে সামান্য ঘি মাখিয়ে নিন। ঘি শুধু ছাঁচে লাগাবেন, ছানার মিশ্রণের সঙ্গে মেশাবেন না। এরপর ছানার মিশ্রণটি ছাঁচে দিয়ে ভালোভাবে চেপে নকশা ফুটিয়ে তুলুন।ছাঁচ থেকে সাবধানে সন্দেশ বের করে ওপরে সামান্য পেস্তা গুড়ো ছড়িয়ে সাজিয়ে দিন।