Go Back

তালের রাঘবশাহী সন্দেশ

Course: Dessert
Cuisine: Bengali

Ingredients
  

  • টি পাকা তাল
  • ১½ কাপ তালের কাঁথ
  • ২০০ গ্রাম ছানা
  • ৬০ গ্রাম চিনি
  • ২০০ গ্রাম শুকনো ঝুরো ক্ষীর

Method
 

তালের কাঁথ
  1. তাল ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আঁটি আলাদা করে নিন।
  2. আঁটির গায়ে অল্প জল ছিটিয়ে হাত দিয়ে ভালো করে নরম করে নিন। এবার ছাঁকনিতে ঘষে ঘষে কাঁথ বের করুন।
  3. পরিষ্কার সাদা সুতির কাপড়ে কাঁথ বেঁধে কিছুক্ষণ ঝুলিয়ে রাখুন, যাতে অতিরিক্ত জল ও তিতকুটে রস ঝরে যায়।
  4. ১½ কাপ ঘন কাঁথ মেপে নিন।
রাঘবশাহী তৈরি
  1. অর্ধেক শুকনো ঝুরো ক্ষীর কড়াইতে নিয়ে হালকা আঁচে ভাজুন। ক্ষীর থেকে ঘি বের হতে শুরু করলে সেই ঘিতেই ধীরে ধীরে ভাজতে থাকুন।
  2. ক্ষীর হালকা লালচে/সোনালি পর্যন্ত ভাজা হলে নামিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা হলে ভালো করে গুঁড়ো করে একেবারে ঝুরঝুরে করে নিন।
  3. ছানা ভালো করে মেখে মসৃণ করুন।
  4. কড়াইতে ছানা, অর্ধেক ক্ষীর , চিনি এবং তালের কাঁথ দিয়ে পাক দিতে শুরু করুন। মাঝারি থেকে কম আঁচে ক্রমাগত নাড়তে থাকুন। প্রথমে মিশ্রণটি বেশ নরম থাকবে, তারপর ধীরে ধীরে জল শুকিয়ে ঘন হতে শুরু করবে|
  5. কড়াইয়ের গা ছেড়ে মণ্ড যখন একসঙ্গে আসবে, তখন আঁচ থেকে নামিয়ে নিন।
  6. মণ্ডটি সামান্য ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে মেখে মসৃণ করুন। একটি পাত্রে ঘি লাগিয়ে চেপে বসান, ছবিতে দেখানো মতন।
    তালের রাঘবশাহী সন্দেশ
  7. ভাজা ঝুরো ক্ষীর দিয়ে সন্দেশের উপর/চেপে চেপে বসিয়ে দিন । ঠান্ডা হলে, কেটে পরিবেশন করুন ।