চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে, পেছনের কালো শিরা ছাড়িয়ে, ধুয়ে নিন | হালকা হলুদ ও নুন দিয়ে ভালো করে মেখে রাখুন |
কড়াইয়ে ২ টেবিল চামচ তেল গরম করুন. চিংড়ি মাছ হালকা ভেজে তুলে রাখুন |
বাকি তেল দিয়ে দিন । থেঁতো করা এলাচ আর তেজপাতা দিয়ে দিন । তারপর পেঁয়াজের রস , আদার রস কাঁচা লঙ্কা বাটা আর একটু নুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।
কাঁচা গন্ধ চলে গেলে হলুদ গুঁড়ো, নারকেল দুধ , ৩/৪ কাপ গরম জল, চেরা কাঁচা লঙ্কা, গোল করে কেটে রাখা তালশাঁস দিয়ে কম আঁচে মিনিট পাঁচেক রান্না করুন।
আগে থেকে ভেজে রাখা চিংড়ি দিন। স্বাদ মতো নুন-চিনি দিয়ে কম আঁচে ৫-৭ মিনিট রান্না করুন।
পাতলা করে কেটে নেওয়া আদা ঘিয়ে ভেজে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন।