Go Back
চিংড়ির ভাপা পিঠা

চিংড়ির ভাপা পিঠা

Course: Breakfast, Main Course
Cuisine: Bengali

Ingredients
  

পুরের জন্য
  • ৩০০ গ্রাম কুচো চিংড়ি মাছ (খোলস ও শিরা ছাড়ানো)
  • টি টমেটো
  • ৩-৪ কোয়া রসুন
  • টি মাঝারি পেঁয়াজ মিহি কুচি করা
  • ৬–৭ টি ঝাল কাঁচালঙ্কা
  • ১/৪ চা-চামচ হলুদ গুঁড়ো
  • টেবিল চামচ সরষের তেল
  • নুন স্বাদমতো
ভাপা পিঠার জন্য
  • ১ ১/২ কাপ চালের গুঁড়ো
  • ১/২ চা-চামচ নুন
  • কাপ টাটকা কোরানো নারকেল
ঝোলের জন্য
  • টেবিল চামচ সাদা সর্ষে
  • ১/৪ কাপ নারকেল দুধ
  • ১/৪ কাপ পেঁয়াজের রস
  • ৩–৪ টি কাঁচালঙ্কা চেরা
  • ১/৪ চা-চামচ হলুদ গুঁড়ো
  • টেবিল চামচ সর্ষের তেল
  • ১/৪ চা-চামচ চিনি
  • নুন স্বাদমতো

Method
 

পুর তৈরির পদ্ধতি
  1. চিংড়ি মাছ সামান্য নুন ও হলুদ মাখিয়ে রেখে দিন।
  2. টমেটো ও রসুন খোলা আঁচে পোড়ান যতক্ষণ না খোসা ঝলসে যায়। ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে মিহি করে বেটে নিন।
  3. কড়াইয়ে সরষের তেল গরম করে পেঁয়াজ ও কাঁচালঙ্কা দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।
  4. এরপর টমেটো বাটা, হলুদ ও নুন দিয়ে , জল শুকিয়ে না আসা অবধি কষান।
  5. কুচো চিংড়ি দিয়ে ১–২ মিনিট রান্না করে আঁচ বন্ধ করুন। ঠান্ডা হতে দিন।
ঝোল তৈরির পদ্ধতি
  1. সর্ষে হালকা গরম জলে ভিজিয়ে রেখে দিন । জল ঝরিয়ে, কাচালংকা দিয়ে মিহি করে বেটে নিন। একটি বাটিতে নিয়ে, একটু জল মিশিয়ে, ছেঁকে নিন।
  2. কড়াইয়ে তেল গরম করে , পেঁয়াজের রস দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত রান্না করুন।এবার হলুদ ও সর্ষে ছাঁকা জল দিয়ে আরও ৩–৪ মিনিট কষান।
  3. ১/২ কাপ গরম জল ও নারকেল দুধ দিন। স্বাদ মতো নুন-চিনি দিয়ে কম আঁচে ৫-৭ মিনিট রান্না করুন।
ভাপা পিঠা তৈরির পদ্ধতি
  1. চালের গুঁড়োর সঙ্গে নুন মিশিয়ে নিন।অল্প অল্প জল ছিটিয়ে হাতে মেখে নিন। খেয়াল রাখবেন মণ্ড যেন ভিজে ব্যাটারের মতো না হয়—ভেজা অথচ ঝুরঝুরে থাকবে।
  2. মুঠো করে চেপে ধরলে আকার নেবে কিন্তু আঙুলের ফাঁক গলিয়ে বেরোবে না।ঢেকে অন্তত ৩০ মিনিট রেখে দিন। এরপর চালের ভেজা গুঁড়ো চালুনী ছেঁকে নিন।
  3. একটি হাঁড়িতে বা প‍্যানে ৩/৪ অংশ জল ভরে মুখে তিন স্তর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে মাঝখানে আধ ইঞ্চি ছিদ্র করুন। মাঝারি আঁচে বসান।
  4. একটি ছোট গোল স্টিলের বাটি নিয়ে শুকনো চালের গুঁড়ো ছিটিয়ে ঝেড়ে নিন।ছেঁকে রাখা চালের গুঁড়ো দিয়ে বাটির তলা ও চারপাশ সমান করে ঢেকে দিন।
  5. তার উপর ১ চা চামচ কোরানো নারকেল, ২ চা চামচ চিংড়ির পুর, আবার ১ চা চামচ নারকেল দিয়ে উপরে আবার চালের গুঁড়ো দিয়ে ঢেকে আলতো চাপ দিন।
  6. একটি ভেজা মসলিন কাপড় দিয়ে বাটির মুখ ঢেকে কাপড়ের প্রান্ত নিচে জড়ো করুন।
  7. পাত্রের ছিদ্র দিয়ে জোরে ভাপ উঠলে বাটিটি সাবধানে উল্টে বসান। বাটি আলতো টোকা দিয়ে খুলে নিন। দ্রুত কাপড় দিয়ে ঢেকে ঢাকনা দিন।
  8. মাঝারি আঁচে ৭–৮ মিনিট ভাপে রান্না করুন।
  9. ঢাকনা খুলে আলতো করে পিঠা তুলে নিন। কাপড় সরিয়ে উপর থেকে সামান্য কোরানো নারকেল ছড়িয়ে গরম ঝোলের সঙ্গে পরিবেশন করুন।

Notes