খুদের চাল ২–৩ বার ধুয়ে, ভিজিয়ে রাখুন। ১০–১৫ মিনিট পর জল ঝরিয়ে আলাদা করে রাখুন।
কড়াইতে ৩ টেবিল চামচ তেল গরম করে প্রথমে নতুন আলু দিয়ে হালকা সোনালি করে ভেজে নিন।
এবার ফুলকপি দিয়ে সোনালি করে ভেজে তুলে রাখুন।
বাকি তেল টুকু আর একটু ঘি দিয়ে, এলাচ, লবঙ্গ, দারুচিনি ও তেজপাতা ফোড়ন দিন। হালকা সুবাস এলে চাল, আদা দিয়ে ৫–৬ মিনিট নেড়ে একটু ভাজুন, যতক্ষণ পুরপুর আওয়াজ হচ্ছে ।
এখন ২ কাপ গরম জল দিন, নুন আর চিনি দিয়ে ঢেকে দিন।মাঝারি আঁচে ১০মিনিট রান্না হতে দিন। তারপর ভাজা আলু, ভাজা ফুলকপি ও কড়াইশুঁটি দিয়ে দিন।
মাঝারি আঁচে আরও ১০মিনিট রান্না হতে দিন যতক্ষণ না চাল ফুলে নরম হয়।
সব জল শুকিয়ে গেলে, গরম থাকা অবস্থায় বাকি ঘি ছড়িয়ে দিন। ঢেকে ৫-১০ মিনিট দমে রাখুন।