Go Back
ক্ষীরের গোল্লা নাড়ু

ক্ষীরের গোল্লা নাড়ু

ক্ষীরের গোল্লা নাড়ু | বামমার ঠাকুরমার সেই নাড়ু ভেতর নাড়ু। অতুলনীয় স্বাদের ক্ষীরের গোল্লা ভাজা ভরা নারকেল নাড়ু।
Course: Dessert
Cuisine: Bengali

Ingredients
  

ক্ষীরের গোল্লার জন্য
  • ৭৫০ মিলিলিটার দুধ
  • ৫০ গ্রাম চালের গুঁড়ো
  • ১ টেবিল চামচ চিনি
  • ভাজার জন্য তেল
নাড়ুর জন্য
  • ২ কাপ নারকেল কোরা মিহি বাটা
  • 3/8 কাপ চিনি
  • হাতে মাখানোর জন্য সামান্য ঘি

Method
 

ক্ষীরের গোল্লা তৈরি
  1. দুধ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। ক্রমাগত নাড়তে হবে, যাতে তলায় ধরে না যায়। দুধের জলীয় অংশ শুকিয়ে ক্ষীর যখন বেশ ঘন, শুকনো অথচ নরম মণ্ডের মতো হয়ে আসবে, তখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
  2. ক্ষীরের সঙ্গে চালের গুঁড়ো ও চিনি মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। মিশ্রণ থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে।
  3. কড়াইয়ে তেল গরম করে বলগুলো সোনালি-লালচে করে ভেজে তুলে রাখতে হবে।
    ক্ষীরের গোল্লা নাড়ু
নাড়ু তৈরি
  1. অন্য একটি কড়াইয়ে নারকেল কোরা ও চিনি নিয়ে খুব কম আঁচে নাড়তে হবে। মিশ্রণটি যেন তলায় ধরে না যায় এবং রং সাদা থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।
  2. নারকেল ও চিনির মিশ্রণে আঠালো ভাব এলে ভেজে রাখা ক্ষীরের গোল্লাগুলো দিয়ে আলতো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর আঁচ থেকে নামিয়ে নিতে হবে।
  3. মিশ্রণটি সামান্য ঠান্ডা হলে হাতে অল্প ঘি মেখে, গরম থাকতে থাকতেই গোল গোল নাড়ুর আকারে গড়ে নিতে হবে। তৈরি ক্ষীরের গোল্লা নাড়ু।
    ক্ষীরের গোল্লা নাড়ু