Go Back
কাঁঠাল বিচি ইলিশ মাখা

কাঁঠাল বিচি ইলিশ মাখা

Course: Main Course
Cuisine: Bengali

Ingredients
  

  • টা ইলিশের ল‍্যজা
  • ২ -৩ টা ইলিশ টুকরো
  • কাপ কাঁঠাল বিচি
  • টা ২ টা পেঁয়াজ , মিহি কুচি করা
  • ৪-৫ টা কাচা লঙ্কা কুচি
  • ৩-৪ টা শুকনো লঙ্কা
  • ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  • নুন স্বাদ অনুযায়ী
  • ৪-৫ টেবিল চামচ সরষের তেল

Method
 

  1. কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে নরম করে সেদ্ধ করে নিন । হামানদিস্তা ভালো ভাবে থেঁতো করুন ।
  2. মাছে একটু নুন হলুদ দিয়ে মেখে রাখুন ।
  3. শুকনো খোলায় শুকনো লঙ্কা টেলে রাখুন ।
  4. কড়াইয়ে ২ টেবিল চামচ তেল গরম করে তাতে সেই লেজ আর বাকি দুই টুকরো মাছ ভেজে নিন। ভাজা টুকরোগুলো এবার হামানদিস্তায় ছেঁচে নিন কাঁটাগুলো বেছে আলাদা করুন।
  5. ঐ তেলে অর্ধেক পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিন ।
  6. একটি বাটিতে শুকনো লঙ্কা আর একটু নুন মিশিয়ে হাত দিয়ে গুঁড়া করে নিন।
  7. এবার মাছ , থেঁতো করা কাঁঠাল বিচি , ভাজা পেঁয়াজ, কাচা পেঁয়াজ, কুচনো কাঁচা মরিচ নুন দিয়ে ভালো করে মেখে নিন ।
  8. বাকি তেলটুকু ছড়িয়ে আবার মেখে নিন । গরম ভাতের সাথে পরিবেশন করুন ।