প্রথমে একটি পাত্রে ময়দা, নুন, মৌরি গুঁড়ো ও ঘি এক সঙ্গে ভালো ভাবে মিশিয়ে নিন ৩-৪ মিনিট ধরে মেশান যাতে বালির মতো মিশ্রণ তৈরি হয়।
খুব অল্প অল্প করেই জল যোগ করুন আর ময়ান দিন, যাতে খুব নরম ময়দার তাল না হয়
মাখা হয়ে গেলে ঢেকে ৩০ মিনিটের জন্য রেখে দিন।
এবার ময়দার তাল থেকে ১৫-১৬ ছোট ছোট ভাগে ভাগ করুন।
এর পর লুচির মত পাতলা করে বেলে নিয়ে, একটি ধারালো ছুরি দিয়ে সমান্তরাল করে দুই তিন জায়গায় চিরে নিন শুধু খেয়াল রাখতে হবে যেন ধার গুলো কেটে না যায়, যেভাবে ছবিতে দেখানো হয়েছে ।
এবার হাত দিয়ে দুই দিক ধরে পেঁচিয়ে ছবির দেখতে মাথাগুলো আটকে দিন।
একটি কড়াই পর্যাপ্ত সাদা তেল নিন এবং তেলটি ভালোভাবে গরম করুন। মাঝারি আঁচে এলোঝেলো গুলো ডুবো তেলে ভেজে নিন। এগুলো হালকা বাদামী রঙের এবং ভেতর থেকে খাস্তা হতে হবে।
একটি অন্য কড়াই চিনি, ১/২ কাপ জল , আর এলাচ গুঁড়ো দিয়ে একটি আঠালো সিরাপ করুন।
দুই তাঁর যুক্ত চিনির সিরাপ হলে ভাজা এলোঝেলো চিনির সিরাপ লাগিয়ে তুলে রাখুন । চিনির সিরাপ সম্পূর্ণ শুকাতে দিন।