Go Back
আম সন্দেশ

আম সন্দেশ

আম সন্দেশ | আম আর ছানার ভালবাসার রুপকথা । আর একটু কাঁচা আমের টক- ঝাল-মিষ্টি জ‍্যাম। নতুন আর পুরাতনের সমাহার|
Course: Dessert
Cuisine: Bengali

Ingredients
  

আম সন্দেশ
  • ৩৫০ গ্রাম ছানা জল ঝরানো
  • ৪৫০ গ্রাম পাকা মিষ্টি আমের পাল্প
  • চিনি স্বাদ অনুযায়ী
কাঁচা আমের জ‍্যাম
  • এক কাপ কাঁচা আমের পাল্প
  • ৩-৪ ঝাল কাঁচা লঙ্কা মিহি কুচানো
  • গুড় স্বাদ অনুযায়ী
  • বিটনুন স্বাদ অনুযায়ী

Method
 

কাঁচা আমের জ‍্যাম
  1. একটি প্যানে কাঁচা আমের পাল্প , গুড় আর বিটনুন দিয়ে মাঝারি আঁচে রান্না করুন|
  2. একটু জল শুকিয়ে গেলে, স্বাদ অনুযায়ী ঝাল আর মিষ্টি সামঞ্জস্য করুন। পুরোটা শুকিয়ে জ‍্যাম এর মতো হয়ে এলে নামিয়ে রাখুন ।
আমের সন্দেশ
  1. একটি থালায় ছানা হাতের তালু দিয়ে মাখুন যতক্ষণ না মসৃণ হয়ে একটা মন্ড হয় ।
  2. আমের রস, চিনি একটি পাত্রে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি একটি প্যানে নিয়ে মাঝারি আঁচে বসান।
  3. মাঝেমধ্যে নাড়তে থাকুন। যখন মিশ্রণটি একটু ঘন হয়ে আসবে, তখন মাখানো ছানা দিয়ে আবারও কম আঁচে রান্না করুন|
  4. একটু জল শুকিয়ে গেলে, স্বাদ অনুযায়ী চিনি সামঞ্জস্য করুন। ক্রমাগত নাড়তে থাকুন, যাতে তলায় না লেগে যায়।
  5. যতক্ষণ না পুরো আম আর ছানার মিশ্রণটি প্যানে থেকে ছেড়ে উঠে আসছে, কম আঁচে রান্না করুন । একটু ঠান্ডা হতে দিন ।
  6. পছন্দের ছাঁচে ঘি মাখিয়ে, একটু মিশ্রণটি নিয়ে চেপে ছাঁচ তুলুন।
  7. আমি একটি ফুলকাটা কলসি ছাঁচে নিয়ে কলসি আকারে তৈরি করেছি । কড়ে আঙ্গুল দিয়ে এক জায়গা বানিয়ে তাতে কাঁচা আমের জ‍্যাম দিন| আলতো ভাবে ছাঁচ থেকে তুলে নিন ।
    আম সন্দেশ