ভেটকী মাছ ধুয়ে, জল ঝরিয়ে নিন. একটু নুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মেখে রাখুন|
জল ঝরানো দই ভালোভাবে ফেটিয়ে একটি বাটিতে নিয়ে নিন. ঘষে নেওয়া আম, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা , ১ টেবিল-চামচ সর্ষের তেল, স্বাদ অনুযায়ী নুন ও চিনি দিয়ে ভাল করে মাখুন|
এই মিশ্রণটি টক-ঝাল-মিষ্টি স্বাদের হবে. দরকার হলে অবশ্যই আরও একটু নুন, চিনি ও কাঁচা লঙ্কা দিন|
নুন ও লঙ্কা দিয়ে মাখানো মাছের টুকরোগুলোতে উপরের মিশ্রণটি দিন. হালকা হাতে মেখে, এক থেকে দুই ঘণ্টা রাখুন|
একটা টিফিন বাক্স একটু সর্ষের তেল মাখিয়ে, আমমাখা ভেটকী মাছ দিয়ে ঢাকা দিন|
১০-১৫ মিনিট ধরে গরম জলে ভাপাতে দিন| বাকি সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করুন.