Go Back
আড় আমের ঝোল

আড় আমের ঝোল

আড় আমের ঝোল | কাঁচা আম, আড় মাছ আর সরষের মেলবন্ধন. কালবৈশাখীর দুপুর শেষে উঠোনের কোণে থমকে থাকা শৈশব|
Course: Main Course
Cuisine: Bengali

Ingredients
  

  • ৪-৫ টুকরা আড় মাছ
  • টি কাঁচা আম (মিষ্টি-টক জাতের) পাতলা করে কাটা
  • টেবিল চামচ হলুদ সরষে
  • ১/২ টেবিল চামচ কালো সরষে
  • ৮-১০ টি কাঁচা লঙ্কা চেরা
  • ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  • টেবিল চামচ সরষে তেল
  • নুন স্বাদমতো
  • এক চিমটি চিনি

Method
 

  1. মাছের টুকরোগুলোতে হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।
  2. হলুদ আর কালো সরষে একসাথে গরম জলে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। জল ঝরিয়ে, ৩-৪টা কাঁচা লঙ্কা , এট চিমটি হলুদ দিয়ে দিয়ে মিহি করে বেটে নিন ।
  3. ১/৪ কাপ জল দিয়ে গুলে নিয়ে বাটা মশলা ছেঁকে নিন। এরপর এতে বাকি হলুদ গুঁড়ো মিশিয়ে রাখুন।
  4. প্যানে সরষে তেল গরম করে মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন।
  5. আঁচ কমিয়ে সরষের মশলা ঢেলে ১-২ মিনিট রান্না করুন।
  6. ৩/৪ কাপ গরম জল আর নুন দিন। ভাজা মাছ গুলো আস্তে আস্তে মশলার মধ্যে দিয়ে দিন। ৩-৪ মিনিট ঢেকে রান্না করুন।
  7. কাটা কাঁচা আম, চেরা লঙ্কা আর এক চিমটি চিনি দিয়ে আবার ঢেকে , কম আঁচে ৫-৭ মিনিট রান্না করুন। আম নরম হবে কিন্তু গলবে না ।
  8. স্বাদমতো নুন -চিনি দিয়ে সামঞ্জস্য করুন। আঁচ বন্ধ করে ১০ মিনিট গ্যাসের ওপর ঢেকে রাখুন। এতে আম নরম হবে আর ঝোলের স্বাদ ভালো হবে।